,

ত্রাণের কাভার্ডভ্যানে দেড় লাখ ইয়াবা, আটক ২

news-image

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে ত্রাণ আনার কাভার্ডভ্যান থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ চোরাচালান চক্রের সহযোগী দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত কার্ভাডভ্যানটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানা পুলিশ এ অভিযান চালায়।

আটক দু’জন হলেন- চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার আয়ুব আলীর ছেলে মো. করিম উল্লাহ (৩৫) ও সুনামগঞ্জের তাহিরপুরের লাকসামের সোলাইমানের ছেলে নূর মোহাম্মদ (৩২)।

মহেশখালী থানা পুলিশ জানায়, ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া ৭ নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি ও তার জামাতা স্পিডবোট ড্রাইভার সাদ্দাম সম্প্রতি ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে ত্রাণ দেওয়ার জন্য খাদ্যসামগ্রী আনেন। মূলত ত্রাণ দেওয়ার আড়ালে তারা ওই কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচার করতে যাচ্ছিল। সোমবার রাতে ইউপি সদস্য ওসমানের বাড়িতে অবস্থান করেন ইয়াবা ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোরে ওই বাড়ি থেকে কাভার্ডভ্যানে করে ইয়াবা চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল তাদের দুই সহযোগী। গোপন সূত্রে খবর পেয়ে ওই সময় মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে ওসি (তদন্ত) বাবুল লম্বাগোনা নামক স্থান থেকে প্রায় আড়াই লাখ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করে। এ সময় কার্ভাডভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াবা চালানটি আটকের পর থেকে ওসমান গনি মেম্বার ওরফে বর্মাইয়া ওসমান, তার জামাতা স্পিডবোট ড্রাইভার সাদ্দাম ও তাদের অন্য সহযোগীরা আত্মগোপনে চলে গেছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, মঙ্গলবার ভোরে ইয়াবা নিয়ে যাওয়ার সময় লম্বাঘোনা নামক স্থান থেকে তাদের দুই সহযোগী আটক ও দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ইউপি সদস্য ওসমান ও তার জামাতা সাদ্দামের কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। এর আগেও ৩০ হাজার পিস ইয়াবার চালান নিয়ে গিয়েছিল বলে তারা স্বীকার করেছে।

তিনি আরও জানান, ইয়াবা চোরাচালান চক্রটির হোতাদের ধরতে অভিযান চলছে। আটক দু’জন ও পলাতক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু