,

রংপুর ও দিনাজপুর মেডিকেলে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ২১ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. নুরুন্নবী লাইজু বলেন, গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে ৫ জন, কুড়িগ্রামে ৪ জন এবং গাইবান্ধা জেলায় ১ জন।

এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নীলফামারী ৫ জন, ঠাকুরগাঁও ৩ জন এবং দিনাজপুরের কাহারোলে ৩ জন। এদের মধ্যে ৫ জন নারায়নগঞ্জ ফেরত এবং একজন ২৩ মাসের শিশু।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, রংপুর বিভাগের আট জেলায় আজ নিয়ে করোনায় আক্রান্ত সংখ্যা রোগীর ১৭০ জন। আক্রান্তদের মধ্যে রংপুর জেলায় ৫১, গাইবান্ধা জেলায় ২৫, দিনাজপুর জেলায় ২৪, ঠাকুরগাঁও জেলায় ২০ নীলফামারী জেলায় ২১, পঞ্চগড় জেলায় ৮, কুড়িগ্রাম জেলায় ১৯ এবং লালমনিরহাট জেলায় ৩ জন।

এদিকে রংপুর বিভাগে এখন পযন্ত করোনায় দুই জন মৃত্যুবরণ করেছে। মৃত্যু বরণকারীদের মধ্যে একজন নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার অন্য জন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য