,

রংপুর বিভাগে ২৪ ঘন্টায় দুই নারীসহ করোনায় আক্রান্ত ৩

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীসহ বিভাগের তিন জেলায় নতুন করে আরও দুই নারীসহ তিনজন করোনায় আক্রান্ত হয়ছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার একজন করে মোট তিনজনের করোনা সংক্রমণ পজেটিভ এসেছে। এনিয়ে গত ২১ দিনে রংপুর বিভাগে ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, বুধবার বিকেলে রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে তিন জেলার তিনজনের নমুনায় করোনা আক্রান্তের পজেটিভ ফলাফল পাওয়া যায়।

আক্রান্তদের মধ্যে রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার ৩৫ বছর বয়সী এক নারী, গাইবান্ধার সাদুল্ল্যাপুরের ২০ বছর বয়সের এক যুবতী এবং কুড়িগ্রামের রৌমারীর ২৪ বছর বয়সী এক যুবক রয়েছেন। এনিয়ে বিগত ২১ দিনে রংপুর বিভাগের আট জেলায় ৬৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, গত ২ এপ্রিল বৃহস্পতিবার রমেকে পিসিআর মেশিন স্থাপন করা হয়। এরপর থেকে ২২ এপ্রিল পর্যন্ত আঠারো ধাপে ১৮৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখনও পর্যন্ত ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকার রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগের আরও ছয়জনের করোনা শনাক্ত করা হয়।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৫, দিনাজপুরে ১৩, নীলফামারীতে ১০, রংপুরে ১০, ঠাকুরগাঁওয়ে আট, কুড়িগ্রামে চার, লালমনিরহাটে দুই এবং পঞ্চগড় জেলার দু’জন রয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ অন্যান্য গার্মেন্টস শিল্প অঞ্চল থেকে গ্রামে এসেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য