,

রংপুর মেডিকেলের ল্যাবে চার দিনে ৬৭ জনের নমুনা সংগ্রহ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবরেটরিতে নতুন করে ২৫ জনের নমুনা এসেছে। ল্যাবের কার্যক্রম শুরুর চতুর্থ দিনে পাওয়া এই নমুনাগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে। এর আগে আরও ৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এনিয়ে সর্বমোট ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।

আজ রবিবার বিকেলে এ তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ও করোনা শনাক্তকরণ ল্যাবের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাকিমুর রহমান।
তিনি বলেন, আজ রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ল্যাবে ২৫টি নমুনা সংগ্রহ হয়েছে। আরও সংগ্রহ হবার সম্ভাবনা রয়েছে। নতুন ২৫টি নমুনা রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধার জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছে।

রমেক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পিসিআর মেশিনে ল্যাবের কার্যক্রম শুরুর পর থেকে গত তিনদিনে ৪২টি নমুনা পরীক্ষা-নিরীক্ষা করেছে করোনা শনাক্তকরণ ল্যাবরেটরির চিকিৎসক ও টেকনিশিয়ানরা। এখন পর্যন্ত রমেকের ল্যাবে পরীক্ষা করা নমুনা থেকে কোনো রোগীর করোনা শনাক্ত হয়নি।

এদিকে রংপুর বিভাগের ৮ জেলার কোনো রোগীর শরীরে করোনা আক্রান্তের উপসর্গ দেখা দিলে নিজ নিজ এলাকার হাসপাতাল ও সিভিল সার্জনসহ প্রয়োজনীয় নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

রংপুরের রোগীদের জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০) এবং আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য