রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা মোকাবিলা : প্রাণ-আরএফএল-এর আইসোলেশন ইউনিট প্রস্তুত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে আইসোলেশন ইউনিট প্রস্তুত করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। নাটোর সদরের চাঁদপুরে অবস্থিত আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এই আইসোলেশন ইউনিটে চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেবেন।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘আমাদের আইসোলেশন ইউনিটটি স্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোগীদের বিনামূল্যে আমরা চিকিৎসাসেবা দেব। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের কাছে অনুমোদন চেয়ে একটি চিঠি দেয়া হয়েছে। আশা করছি এ সপ্তাহের মধ্যে অনুমোদনটি পেয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় আমদের এখন প্রয়োজন চিকিৎসকদের প্রশিক্ষণ ও মনোবল চাঙ্গা রাখা। যেসব দেশ করোনা মোকাবিলায় সফল হয়েছে সেসব দেশ থেকে কিছুসংখ্যক অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশয়ানদের এনে আমাদের দেশের চিকিৎসক এবং সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করার মাধ্যমে আমাদের লোকদের উদ্বুদ্ধ করা প্রয়োজন।’

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের সমন্বয়কারী ডা. রাজিব উল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের একটি ভবনে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। হাসপাতালের মেডিসিনসহ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেয়ার জন্য প্রস্তুত। এজন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জনের পরামর্শে এই আইসোলেশন ইউনিট পরিচালিত হবে। এজন্য প্রাথমিকভাবে ২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া গুরুতর রোগীদের জন্য রয়েছে আইসিইউ সুবিধা।

তিনি আরো বলেন, ‘আমরা রোগীদের কয়েকটি পরিস্থিতি যাচাই করে ভর্তি করবো। তাদের সেবার জন্য যেসব সরঞ্জাম দরকার সেগুলো আমরা এরই মধ্যে ব্যবস্থা করেছি। চিকিৎসক ও ডাক্তাদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। এই ইউনিটটি পৃথক বিল্ডিংয়ে হওয়ায় হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসাসেবা যথারীতি চলবে।’ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু