,

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ধোনি!

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে যান মহেন্দ্র সিং ধোনি। ছুটি নিয়েছিলেন বিসিসিআই থেকে। তবে সেই ছুটি শেষে আর ভারতের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। কবে ফিরবেন ধোনি, এ নিয়ে আলোচনা তো আছেই। তার চেয়ে বেশি আলোচনা আসলে কবে অবসরে যাবেন ধোনি সে নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিডা তাদের এক প্রতিবেদনে বলছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ধোনি। বন্ধু এবং পরিবারের সদস্যদের নিজের সিদ্ধান্তের কথা নাকি জানিয়েও দিয়েছেন ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আরো দুই মৌসুম খেলে যেতে চান ধোনি। সংবাদমাধ্যমটিকে শীর্ষ একটি সূত্র জানায়, ‘অফিশিয়ালি এখনো তিনি (ধোনি) বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেননি। তবে ঘনিষ্ঠ বন্ধুদের নিজের মনোভাব জানিয়েছেন। সময় এলেই তা প্রকাশ করবেন তিনি।’

৩৮ বছর বয়সী ধোনি এই মুহূর্তে ভারতীয় দলে অযথা জায়গা ধরে রাখতে চান না​ বলে লিখেছে সংবাদমাধ্যমটি। বিশেষ করে অন্যরা যখন জায়গাটির জন্য বেশি উপযুক্ত।

তবে আইপিএলে নিজের ফর্ম যাচাই করেই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ধোনি। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত হয়ে গেছে। আদৌ এ মৌসুমে তা মাঠে গড়াবে কিনা সে নিয়েও রয়েছে সন্দেহ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু