,

এবার যুক্তরাষ্ট্রের সামনে মহাবিপদ

news-image

অনলাইন ডেস্ক : শুরুটা হয়েছিল চীনে, এরপর মহামারি হয়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সংক্রমণ ছড়িয়ে ইতালিতে একদিনেই প্রাণ যাচ্ছে শত শত মানুষের। ভাইরাসে আক্রান্তের দিক থেকে তৃতীয় দেশ যুক্তরাষ্ট্রের সামনে এবার মহাবিপদ। এমন হুঁশিয়ারি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মহামারির পরবর্তী কেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘আমরা দেখছি, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। তাই দেশটি বৈশ্বিক এ মহামারির পরবর্তী কেন্দ্র হওয়ার আশঙ্কা প্রবল।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ ৫৩ হাজার ৬০৯ জন। একদিনেই সংক্রমিত হয়েছে ৯ হাজার ৯২১ জন। এরই মধ্যে দেশটিতে মারা গেছেন ৬৯৮ জন।

এদিকে স্পেনের পরিস্থিতিও খারাপের দিকে এগুচ্ছে। বুধবার এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃতের সংখ্যা এরই মধ্যে প্রায় ৩ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮০ জনের।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তাদের হাতে নেই। মঙ্গলবার এক টুইটে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘মাস্ক ও ভেন্টিলেটরের বৈশ্বিক বাজার অভাবনীয় পর্যায়ে রয়েছে। অঙ্গরাজ্যগুলোকে চিকিৎসা সরঞ্জাম পেতে আমরা সাহায্য করছি, কিন্তু এটি সহজ নয়।’

যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের গভর্নররা যখন তাদের নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেন, ‘আমাদের দেশ শাটডাউন থাকার জন্য সৃষ্টি হয়নি।’ তিনি একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে অর্থনীতিকে পুরোদমে চালু করা হবে বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্কে। সেখানে প্রতি দিন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। নতুন ৫৩ জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২১০ জন।

নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুওমো চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, ‘নিউইয়র্কে করোনাভাইরাস ‘বুলেট ট্রেনের’ গতিতে সংক্রমণ ছড়াচ্ছে।’

সংকট মোকাবিলায় ফেডারেল সরকার পর্যাপ্ত জীবনরক্ষার সরঞ্জামের পাঠায়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা