,

যে যে এলাকায় জীবাণুনাশক ছিটাবে ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় প্রত্যেক দিন দুই বার করে জীবানুনাশক ছিটানো হবে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো,. মাসুদুর রহমান।

এতে জানানো হয়, ডিএমপির আটটি জোনের বিভিন্ন এলাকায় আটটি জল কামান দিয়ে দিনে দুই বার জীবাণুনাশক ছিটানো হবে। প্রথমবার জীবানুনাশক ছিটানো হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। আর দ্বিতীয়বার জীবাণুনাশক ছিটানো হবে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ জীবানুনাশক ছিটানো অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির রমনা এলাকার নিউমার্কেট ও এর আশেপাশের এলাকা, মালিবাগ ও এর আশেপাশের এলাকা এবং হাজারীবাগ নতুন রাস্তা এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে। পাশাপাশি লালবাগ জোনের সদরঘাট এলাকা, ভিক্টোরিয়া পার্ক ও এর আশেপাশের এলাকা এবং তাঁতী বাজার এলাকায় এ জীবাণুনাশক ছিটানো হবে।

এ ছাড়া মতিঝিল জোনের শান্তিনগর এলাকা, গুলিস্তান ও এর আশেপাশের এলাকা, খিলগাঁও বাজার থেকে তালতলা মার্কেট পর্যন্ত, মুগদা হাসপাতাল এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে। ওয়ারী জোনের সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা, কাপ্তান বাজার এলাকা ও যাত্রাবাড়ী এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে। আরও ছিটানো হবে তেজগাঁও জোনের কারওয়ান বাজার এলাকা, মহাখালী বাস টার্মিনাল এলাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায়।

গুলশান জোনের গুলশান-১ ডিএনসিসি মার্কেট, বদলী মার্কেট ও আশপাশের এলাকা, মহাখালী কাঁচা বাজার, সাততলা বস্তি এলাকা, আইইডিসিআর হাসপাতাল ও আশেপাশের এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে। উত্তরা জোনের বিডিআর বাজার, হজক্যাম্প ও আশেপাশের এলাকা, আব্দুল্লাহপুর ও আশেপাশের এলাকা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল ও সংলগ্ন এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে।

মিরপুর জোনের মিরপুর ২নং কাঁচাবাজার এলাকা, মিরপুর ৬নং কাঁচাবাজার এলাকা, মিরপুর ১নং শাহ আলী কাঁচাবাজার এলাকায় জীবাণুনাশক ছিটানো ছিটাবে ডিএমপি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা