,

করোনা : সৌদিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে। আজ সোমবার থেকেই সে দেশে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেনটাইন করে রাখা হবে। সেখানে এক দিনেই ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরোধ এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেন ছাত্রছাত্রী ও কর্মকর্তাদের এই ভাইরাসে আক্রান্তের হাত থেকে রক্ষা করা যায়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও এই নির্দেশনার আওতায় থাকবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু