সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে কাতারে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ছুটিতে থাকা ও নতুনভাবে কাতারে আসা আপাতত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কাতারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার ছাড়াও আরও ১৩ টি দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সোমবার থেকে কার্যকর হবে।

এ বিষয়ে কাতার সরকারি যোগাযোগ অফিসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, ইতালি, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড লোক আপাতত কাতারে আসতে পারবে না। যাদের কাতারে থাকার ইকামা আছে, বা যারা পর্যটন ভিসা নিয়েছেন, কিংবা যারা অন অ্যারাইভাল ভিসার সুবিধা পেতেন, সবার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সরকারি যোগাযোগ অফিসের বরাত দিয়ে কাতার ট্রিবিউন জানিয়েছে, কাতারে এই মুহুর্তে সমস্ত নাগরিক এবং বাসিন্দাকে জরুরী ভ্রমণ ব্যতীত সকল ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দেশটিতে বাড়ছে আতঙ্কও। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক লক্ষ্য করা গেছে। তবে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গত ২৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে করোনাভাইরাস শনাক্তের পর থেকে দেশটিতে উত্তেজনা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ৩ জন কাতারের নাগরিক। বাকি ১২ জন কোন দেশের সেটি এখনও জানায়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী