,

ভারতের সাবেক আইনমন্ত্রী মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ কংগ্রেস নেতা হংস রাজ ভরদ্বাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা নিউজ২৪ জানিয়েছে, রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান হংস রাজ ভরদ্বাজ।

পরিবার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, কিডনিজটিলতা ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীন কংগ্রেস নেতা। কিডনি বিকল হয়ে গেলে গত বুধবার তাকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করে তার পরিবার। তিন দিন ধরে চিকিৎসার পর রোববার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার বিকাল ৪ টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন হংস রাজ ভরদ্বাজের ছেলে অরুণ ভরদ্বাজ।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্ণাটকের রাজ্যপালের ভূমিকা পালন করেন হংস রাজ ভরদ্বাজ। ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কেরালার রাজ্যপালও ছিলেন তিনি। এরপর ভারতের আইনমন্ত্রী হন তিনি।

টানা নয় বছর কেরালার মন্ত্রিত্বের ভার বহন করার আইনমন্ত্রী হিসেবে পাঁচ বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন ভরদ্বাজ।

দেশটির সাবেক আইনমন্ত্রী অশোক কুমার সেনের পরে হংস রাজই দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদ পূরণের রেকর্ড করেছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু