,

শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষক হারুনের ফাঁসি

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ওয়ারীর বনগ্রামে ৬ বছরের শিশু সামিয়া আরফিন সায়মাকে ধর্ষণের পর হত্যার দায়ে হারুন-অর-রশীদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আবদুল হান্নান সোমবার এ রায় দেন। হারুন ছিলেন এ মামলার একমাত্র আসামি।

এর আগে বৃহস্পতিবার মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওই দিন বিচারক কাজী আবদুল হান্নান রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। ওইদিন শিশু সায়মার বাবা আবদুস সালাম আসামির দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছিলেন।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়মা ঘরে ফিরে না এলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির ৯ তলার উত্তর পাশের ফ্ল্যাটের চিকেন রুমের সিন্কয়ের নিচে গলায় শক্ত করে পাটের রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সংবাদ দিলে পুলিশ এসে সায়মার লাশ সিনকের নিচ থেকে বের করে।

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আবদুস সালাম বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার দু’দিন পর গত বছরের ৮ জুলাই গ্রেফতার হয়ে আসামি হারুন আদালত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে গত বছরের ৩০ অক্টোবর ডিবির পুলিশ পরিদর্শক মো. আরজুন একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু