সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি ফেরত যুবকের মৃত্যু

news-image

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি সৌদি ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। জিনারুল নামে ৩৩ বছর বয়সী ওই যুবক শনিবার (০৭ মার্চ) সৌদি আরব থেকে ফিরেছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন না আসা পর্যন্ত ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব না।

এদিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে থাকা কোনো রোগীর মৃত্যুর ঘটনা এ রাজ্যে এই প্রথম। এ মৃত্যুর ঘটনা ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মুর্শিদাবাদের নবগ্রাম পলাশপাড়ার বাসিন্দা জিনারুল হককে রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে করোনা আক্রান্ত সন্দেহে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত বলে ঘোষণা দেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিনারুল গত পাঁচ বছর সৌদি আরবের একটি হাসপাতালে কাজ করছিলেন। গত শনিবার সকালেই তিনি সৌদি থেকে কলকাতায় এসে পৌঁছান।

জিনারুলের এক আত্মীয় মোবিন শেখ বলেন, রোববার সকালে বিমান থেকে নামার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি পৌঁছান জিনারুল।

পরিবারের সদস্যরা জানান, জিনারুলের রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বেশি ছিল। সে কারণেই চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন।

মোবিন আরও বলেন, বাড়ি পৌঁছনোর পর থেকেই তিনি অসুস্থবোধ করছিলেন। রাতে পরিস্থিতি আরও খারাপ হয়। তখন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাতেও তার অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র বলছে, প্রায় সংজ্ঞাহীন অবস্থায় জিনারুলকে হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু তিনি সদ্য সৌদি আরব থেকে ফিরেছেন, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।

হাসপাতালে ভর্তি হয়ে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে নাইসেডে পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। কিন্তু নতুন সংগ্রহ করে পাঠানোর আগেই বিকেলে জিনারুলের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী