,

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার রাতে উপজেলার সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আখাউড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা তাকে আটক করেন।আটক ওই তরুণ নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণদী গ্রামের মৃত সাহারাজ মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ন৯টা পর্যন্ত সেনারবাদী এলাকায় অভিযান চালায় আখাউড়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) বিজিবি সদস্যরা। সেখানে সীমান্ত পিলার ২০২৪ থেকে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ও মোবাইল ফোনসহ সাইফুলকে আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৯ লাখ ৬৫ হাজার টাকা। সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু