,

করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনায় মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুজিববর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

রবিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার এই বিষয়ে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হবে বলেও জানানো হয়।

ড. কামাল আবদুল নাসের বলেন, আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিতব্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। মূল অনুষ্ঠানটি পরে হবে। সেখানে অংশগ্রহণ করবেন বিদেশি অতিথিরা। বছরজুড়ে চলবে এই অনুষ্ঠান। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি যাতে না হয় এমন কর্মসূচি নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে হবে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ও ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পরবর্তীতে করা হবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার পরে বাংলাদেশেও এই রোগী শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রবিবার বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এরপরেই বছরব্যাপি মুজিববর্ষের অনুষ্ঠানে এই পরিবর্তন ও পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা