,

নবীনগরে বিষ প্রয়োগে লক্ষ টাকার মাছ ও ঝিনুক নিধন

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়া একটি মাছের প্রকল্পে শনিবার রাতের আঁধারে বিষ প্রয়োগে প্রায় ৪০ লাখ টাকার মাছ ও মুক্তা উৎপাদনের জন্য চাষযোগ্য ঝিনুক মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য মাছের ওই প্রকল্পের মালিক পুলিশের এক এসআইকে দায়ী করে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। তবে পুলিশের ওই কর্মকর্তা নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক বলছেন। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারুই ব্রাহ্মণহাতা গ্রামে প্রায় আড়াই একর জায়গায় ওই মাছের প্রকল্পটিতে আজ রবিবার ভোরে হাজারো মাছ মরে ভেসে উঠতে দেখে এলাকাবাসী। পরে প্রকল্পের মালিককে খবর দেওয়া হলে, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে বারবার মূর্ছা যাচ্ছিলেন। প্রকল্পের মালিক আবু সালেক মোল্লা বলেন, আড়াই একর জায়গায় বিভিন্ন প্রজাতির লক্ষাধিক মাছ ও মূল্যবান ঝিনুক চাষ করা হয়েছিলে।

যা বিক্রি করলে ৪০ লক্ষাধিক টাকা পেতাম। তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে গ্রামের এসআই আশরাফ ও কামাল ফকির গং পরিকল্পিতভাবে আমার এই ক্ষতি করতে পারে। আমি আজই মামলা করবে। তবে বর্তমানে সোনাগাজী থানায় কর্মরত পুলিশের এসআই সৈয়দ আশরাফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যে। আমি এখন বান্দরবনে আছি। মূলত সালেক মোল্লা নিজেই একজন বাজে লোক। একবার গরু চুরির অভিযোগে সে জেলও খেটেছিল। নবীনগরে পূর্বাঞ্চলের শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাছের প্রকল্পের মালিক এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন। তবে এখনও মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা