,

পাকিস্তানে আকস্মিক ভারী বর্ষণে বন্যা : নিহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতে বাড়িঘর ভেঙে শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী দেশটির বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে শিশুসহ ২০ জন মারা গেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় ত্রাণ কর্মকর্তা তৈমুর আলী জানান, বন্যায় দারগা শহরে একটি বাড়ির ছাদ ধসে পাঁচ শিশু মারা গেছে।

এ ছাড়া বেলুচিস্তানপ্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এদিকে বৃষ্টির কারণে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তুষারপাতের ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। সামনের দিকে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর