,

করোনা আতঙ্কে সালমান খান বিদেশ যাচ্ছেন না

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিং বাতিল হয়ে গেল। সংবাদমাধ্যম মিড ডে জানায়, আজারবাইজানে কিছু অংশের দৃশ্যায়নের পরিকল্পনা থাকলেও পিছু হটেছেন নির্মাতারা।

ঈদুল ফিতরে সালমান হাজির হচ্ছেন ‘রাধে’ নিয়ে। ওয়ান্টেড ও দাবাং থ্রি-র পর এই ছবিতে ফের একবার পরিচালক প্রভু দেবার সঙ্গে কাজ করছেন ভাইজান।

দুবাই অথবা দোহা হয়ে আজারবাইজানের বাকুতে পৌঁছানোর কথা ছিল সালমান ও ছবির নায়িকা দিশা পাটানির। তবে গোটা বিশ্বজুড়ে চলা করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় একটি টিম নিয়ে বিদেশ যাওয়াটা এখন বুদ্ধিমত্তার পরিচয় হবে না- এখন সেটা অন্য কোথাও শুট হবে।

লোকেশন দেখারর জন্য আগেই টিমের বেশ কিছু সদস্য বাকুতে পৌঁছে গিয়েছিলেন, তাদের এখন ভারতে ফেরানো হচ্ছে।

‘ভারত’-এর পর এই ছবিতে আবারও দিশার সঙ্গে কাজ করবেন সালমান। সঙ্গে থাকছে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফের মতো অভিনেতারাও।

এ দিকে করোনা আতঙ্কের ফলে আগেই স্থগিত হয়েছে বলিউডের অন্যতম পুরস্কারের আসর আইফা। বিয়ের ভেন্যুও নাকি পাল্টাচ্ছেন নায়ক বরুণ ধাওয়ান। প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে শিগগিরই তার বিয়ে হচ্ছে, সেখানে বাগড়া দিল করোনাভাইরাস।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর