,

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ৭ নারীকে দিলেন মোদি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের ‘সম্মান’ দেখাতে একদিনের জন্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাতজনকে দিয়েছেন।

রবিবার সকালে ভারতের বিতর্কিত এই প্রধানমন্ত্রী টুইট করে জানান, অ্যাকাউন্টগুলো থেকে লগআউট করছেন।

গুজরাট হামলার অন্যতম হোতা বলে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মোদি বলেন, ‘নারী দিবসে তারা তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে।’

কিছুদিন আগের দিল্লি হামলার সময় ‘৬৯ ঘণ্টা’ নীরব থাকা মোদি লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন কদিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন আউট করলাম।’

এই অ্যাকাউন্টগুলো থেকে সারাদিন ওই সাত নারী নিজেদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন।

মোদি বলেন, ‘দেশের সব অংশেই অসামান্য সব নারী অর্জনকারী রয়েছেন ভারতে। এই নারীরা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। তাদের লড়াই লক্ষ লক্ষ মানুষকে উদ্দীপিত করছে। আসুন আমরা সেই সব নারীর সাফল্য উদ্‌যাপন করি এবং তাদের থেকে শিখি।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর