,

‘সংসদে নারীর অংশগ্রহণে শীর্ষে রুয়ান্ডা’

news-image

নিউজ ডেস্ক : সংসদে নারী অংশগ্রহণের ক্ষেত্রে রুয়ান্ডা বিশ্বের শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তা রাশিদা সুলতানা। তিনি বলেন, ‘ জাতিসংঘের মতো জায়গায় আত্মবিশ্বাস নিয়ে কাজ করছি। সুদান, দারফুরে জাতিসংঘের শান্তি মিশনেও কাজ করেছি। দেখেছি নারীরা সব পারে।

তিনি জানান, রুয়ান্ডাতে তো নারীরাই নীরব বিপ্লব করেছে। বর্তমানে বাংলাদেশে পুলিশে, আর্মি, নেভি, এয়ারফোর্সে অনেক মেয়ে আসছেন। কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে বাংলাদেশের মেয়েরা আর ভয় পান না, এটা দারুণ ব্যাপার।’

ন্যাশনাল জিওগ্রাফিক ডট কম সূত্র মতে, ১৯৯৪ সালের ৭ এপ্রিল থেকে ওই বছরের ১৮ জুলাই পর্যন্ত ১০০ দিনের গণহত্যায় রুয়ান্ডা প্রায় পুরুষ শুন্য হয়ে পড়ে। সেসময় দেশ পুনর্গঠনে নারীরা এগিয়ে আসেন।

বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টের সাতজন বিচারকের মধ্যে চারজনই নারী। সহকারী প্রধান বিচারকের পদটিও অলংকৃত করছেন একজন নারী। মন্ত্রিপরিষদের ২৬ জনের মধ্যে বর্তমানে ১৩ জনই নারী। নারীদের এভাবে এগিয়ে আসার পেছনে অনেকে কৃতিত্ব দিয়ে থাকেন দেশটির প্রেসিডেন্ট পল কাগামেকে। দেশটির বিরোধীদলীয় নেত্রী ভিক্টোয়ের ইনগাবিরে। পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিওয়াবো।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর