,

রপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

news-image

রংপুর ব্যুরো : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগরীর বেতপট্রিস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু বক্তব্য রাখেন।

অন্যদিকে দেওয়ানবাড়ি রোডস্থ মহানগর কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

পৃথক আলোচনা সভায় মহানগর ও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর মহানগরী ও জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ৭ মার্চের ভাষণ একই সূত্রে গাঁথা। এই ভাষণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। কিন্তু ইতিহাসকে বিকৃত করে আমাদেরকে সত্যা থেকে অন্ধকারে রাখার চক্রান্ত হয়েছিল। ৭৫ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিরোধীদের চক্রান্ত করে। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হয়নি। কারণ সত্য কখনো চাপা দেয়া যায় না। আজ ভাষণটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে গবেষণার বিষয়বস্তুু হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর