সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো ‘জয় বাংলা কনসার্ট’

news-image

বিনোদন প্রতিবেদক : মুজিববর্ষে আরো একবার ফিরে এসেছে ‘জয় বাংলা কনসার্ট’। গতকাল (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। এই কনসার্টে মঞ্চ মাতাবে দেশের বর্তমান সময়ের জনপ্রিয় ১১ ব্যান্ডদল। এরই মধ্যে ৫ ইউনিভার্সিটি ব্যান্ড দল ও এফ মাইনর ব্যন্ডদল গান পরিবেশন করেছে। এখন মঞ্চ মাতাচ্ছে মিনার রহমান। কনসার্টটি ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এরপর এভোয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, চিরকুট ব্যান্ড মঞ্চ মাতাবে।

আয়োজকরা জানান, এবারের ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের ১১ জনপ্রিয় ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক।

সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে উচ্চারিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এরই মাঝে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হলোগ্রাফিক প্রজেকশন।

প্রসঙ্গত, রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। গত আসরে এই কনসার্ট টেলিভিশন এবং অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস