সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম, তারপরও নুসরাতের সিঁথিতে সিঁদুর

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রীর বাইরে নুসরাত জাহান একজন সাংসদ। ধর্মে মুসলিম হলেও চেতনায় একজন মানবতাবাদী মানুষ। হিন্দু-মুসলিমসহ সবাইকে নিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখেন। কাজও করে যাচ্ছেন সেই লক্ষে।

প্রায় সময়ই ধর্মীয় কারণে ট্রলের শিকার হন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা কথার আক্রমণও চলে তার উপর। কখনো হিন্দুরা তাকে কাঠগড়ায় তুলেন, কখনো মুসলিমরা।

সম্প্রতি মাথায় সিঁদুর দেয়ায় নিজের সম্প্রদায়ের লোকদের কাছে ট্রলের শিকার হলেন নুসরাত। লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ পরা একটি ছবি পোস্ট করলে সেখানে বয়ে যায় আক্রমণাত্মক মন্তব্যের ঝড়।

জানা গেছে, নুসরাত জাহান ‘ডিকশনারি’ নামের একটি সিনেমায় কাজ করছেন। ব্রাত্য বসুর পরিচালনায় এই ছবির শুটিংয়ে সম্প্রতি বোলপুরে গিয়েছিলেন নুসরাত। ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এই সিনেমার লুকই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। কিন্তু ভুল বুঝে সেটা নিয়ে মেতেছেন নেটিজেনরা।

অনেকে প্রশ্ন করছেন, ‘আপনি কি মুসলিম নন?’ কেউ লিখেছেন, ‘মুসলিম হয়েও কেন সিঁদুর পরলেন?’, কেউ আবার ট্রল করে লিখেছেন, ‘মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস