মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাভাবিক নিয়মে বিচার ব্যবস্থা বিচারক নিয়ন্ত্রণ করার কথা : জিএম কাদের

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনাভাইরাস এক জিনিস সেটা খুব দ্রুত ছড়াচ্ছে। আর এর থেকে মানুষ মারা যাচ্ছে। তবে মারা যাওয়ার সংখ্যাটা অতিরিক্ত নয়। একশোর মধ্যে ৩ থেকে সাড়ে ৩ ভাগ লোক মারা গেছে। আমি মনে করি বাংলাদেশের জন্য এতো বিপদ জনক ব্যাপার নয়। তবে সাবধান হওয়া উচিত।

সরকার ধরণের ব্যবস্থা নিচ্ছেন। সমস্ত হসপিটালে করোনার জন্য আলাদা আলাদা ইউনিট খোলা হয়েছে। আমি মনে করি যদি আমাদের দেশে এ রোগটি আসে তাহলে যতটুকু সম্ভব এটা ম্যানেজ করার জন্য যা দরকার, তা করা হচ্ছে। বাংলাদেশের এর চেয়ে অনেক অনেক রোগে এর থেকে অনেক বেশি লোক মারা যায়। আজ শনিবার সকাল ১১টায় রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থানে মরহুম পিতা মকবুল হোসেন ও মাতা মজিদা খাতুনের কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনাব জি.এম কাদের বলেন, এটা বিএনপিই ভাল বলতে পাবেন। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ সাহেব যখন জেলে ছিলেন, বিভিন্নভাবে সরকারী হস্তক্ষেপটা আমরাও লক্ষ্য করেছি। তবে সাভাবিক নিয়মে বিচার ব্যবস্থা বিচারক নিয়ন্ত্রণ করার কথা। সেভাবেই সিদ্ধান্ত আমরা চাই।

এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমানমোস্তফা, কেন্দ্রীয় যূগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জেলা জাপার সহ-সভাপতি আজমল হোসেন লেবু, যূগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মাহনগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ রংপুর জেলা, মহানগর ও সদর উপজেলা জাপা ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন