,

শিক্ষা বিস্তারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে : স্পীকার

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা বিস্তারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরুষের পাশাপাশি নারী শিক্ষার প্রসারও এখন দৃশ্যমান। শিক্ষার উন্নয়নে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

আজ বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত “উপজেলার ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব কথা বলেন।

এর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে রংপুর জেলা তথ্য অফিস আয়োজিত ‘শিশু মেলা-২০২০ ও র‌্যালি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ-২০২০” উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা ভবন কমপ্লেক্সে “বঙ্গবন্ধু ম্যুরাল” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি