,

যেসব বিশেষ খাবার ভারতে খাবেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন আজ। আজ দুপুরে তিনদিনের সফরে সস্ত্রীক ভারতে পৌঁছাবেন তিনি। আজ সোমবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদে পা রাখার কথা রয়েছে ট্রাম্পের। এদিকে, ট্রাম্পের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চায় না মোদি সরকার। খাবারের মেন্যুতে থাকছে বিচিত্র সব আইটেম।

জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবারের সদস্য ও এক শতাধিক অতিথিদের জন্য প্রথম আপ্যায়নে থাকছে গুজরাটের ঐতিহ্যবাহী কয়েক পদের খাবার আর ইংরেজ স্ন্যাকসের মিশ্রণ। এসব খাবারের তালিকায় চা পর্বে থাকছে গুজরাটের খামান (মোটা ডাল দিয়ে তৈরি বিশেষ খাবার), ব্রোকলি ও ভুট্টা দিয়ে বানানো সমুচা, কাদাক চা ও কাজুবাদাম দিয়ে তৈরি কাজু-কাটলি (এক ধরনের বরফি)। আর এসবই পরিবেশন করা হবে প্রেসিডেন্টের সবরমতি আশ্রম পরিদর্শনের সময়।

আইটেম এখানেই শেষ নয়। থাকবে বিভিন্ন ধরনের ফলের জুস ও কুকিজ।

আহমেদাবাদভিত্তিক ফরচুন ল্যান্ডমার্ক হোটেলের নির্বাহী শেফ সুরেশ খান্না বলেছেন, এসব মজাদার আইটেম ছাড়াও প্রেসিডেন্টের মেন্যুতে থাকছে জুস, বিভিন্ন ধরনের কুকিজ এবং আপেল দিয়ে তৈরি বিশেষ খাবার।

এদিকে, গুজরাটের তাপমাত্রা এখন ক্রমেই বাড়ছে। মার্কিন অতিথিদের জন্য তাই বিশেষ এসব খাবার তৈরিতে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। গরমে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয়, সেজন্য আলু ও ঘি বাদেই এসব খাবার তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর