সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসান সত্যিই কি বিয়ে করছেন?

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের কোলজুরে আসে এক কন্যাসন্তান। তা নাম আইরা তাহরিম খান। দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ভক্তদের মন খারাপ করে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।

এরপর ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। বিয়ের কিছুদিন পরই তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে। শোনা যাচ্ছে, মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবারও নতুন করে সংসার গড়তে চলছেন তাহসান।

বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে তাহসান আবারও বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছে। কাকে বিয়ে করছেন তাহসান? সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ঢাকার বনানী অঞ্চলের একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাহসানকে। অনেকেই বলছেন, ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাহসান।

শুধু দেশেই নয়, এবার দেশ ছাড়িয়ে বিদেশি পত্রিকায়ও দেখা যাচ্ছে তাহসানের বিয়ের গুঞ্জনের খবর। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ‘আনন্দবাজার’ পত্রিকা ‘বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান’ শিরোনামে খবর প্রকাশ করে।

এখনও তাহসান বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘নিজের ব্যক্তি জীবনের কোনো কিছু তিনি মিডিয়ার সঙ্গে শেয়ার করতে চান না।’

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস