,

নওগাঁয় সিএনজি উল্টে ৩ যাত্রীর মৃত্যু

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সিএনজি উল্টে ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়নাল আবেদিন (২৯), রফিকুল ইসলাম (৩০) ও আশরাফুল ইসলাম (৩৪)।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি নওগাঁ শহরে যাচ্ছিল। পথে ফেরিঘাট এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন ও পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। ঘটনায় আহত ২ জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা