,

মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলা পঞ্চম অবস্থানে

news-image

পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজি ভাষায়। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ কথা বলেন এই ভাষায়। মাতৃভাষা হিসেবে ইংরেজির অবস্থান তৃতীয়।

মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলায় কথা বলেন ২২ কোটির বেশি মানুষ।

ভাষা নিয়ে তথ্য সংগ্রহকারী সংস্থা ইথনোলগ’র সাম্প্রতিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বিশ্বের ১০০টি বহুল ব্যবহৃত ভাষার তালিকা। সেই সঙ্গে সংস্থাটি তুলে ধরেছে মাতৃভাষা হিসেবে ভাষাগুলোর ক্রমিক অবস্থান।

সংস্থাটির মতে, সারাবিশ্বে ইংরেজি ভাষায় কথা বলেন সবচেয়ে বেশি মানুষ। প্রায় ১১০ কোটি মানুষ এই ভাষায় কথা বললেও তাদের মাত্র ৩৩ শতাংশের মাতৃভাষা ইংরেজি।

বহুল ব্যবহৃত ভাষার তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে — মানদারিন (চীনা), হিন্দি, স্প্যানিশ এবং ফরাসি।

এই তালিকায় শীর্ষ দশ ভাষার মধ্যে রয়েছে যথাক্রমে আরবি, বাংলা, রুশ, পর্তুগিজ এবং ইন্দোনেশীয়।

ইথনোলগ’র মাতৃভাষাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে চীনের মানদারিন। সিনো-টিবেটান ভাষাগোষ্ঠীর এই ভাষায় কথা বলেন ৯০ কোটি মানুষের বেশি। এই তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর স্প্যানিশ, ইংরেজি এবং হিন্দি।

মাতৃভাষা হিসেবে স্প্যানিশে কথা বলেন ৪৬ কোটি মানুষ। ইংরেজিতে কথা বলেন ৩৭ কোটি এবং হিন্দিতে কথা বলেন ৩৪ কোটি মানুষ।

মাতৃভাষার শীর্ষ দশের তালিকায় রয়েছে: পর্তুগিজ, রুশ, জাপানি, পাকিস্তানের পাঞ্জাবি এবং ভারতের মারাঠি।

মাতৃভাষা হিসাবে পর্তুগিজে কথা বলেন ২২ কোটি, রুশ ভাষায় ১৫ কোটি, জাপানিতে ১২ কোটি, পাকিস্তানি পাঞ্জাবিতে ৯ কোটি এবং মারাঠিতে ৮ কোটি মানুষ।

 

ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি