,

থাইল্যান্ডে এক সেনাসদস্যের গুলিতে ১২ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে এক সেনাসদস্যের গুলিতে অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাজধানী ব্যাংককের উত্তরপূর্বে নাখন রাচসিমা শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে শনিবার জানিয়েছে বিবিসি।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি সামরিক শিবির থেকে জাক্রাফ্যান থম্মা নামের এক জুনিয়র কর্মকর্তা বন্দুক ও গুলি চুরি করার আগে তার সিনিয়র কর্মকর্তার ওপর হামলা করেন।

বন্দুক ও গুলি নিয়ে বেরিয়ে ওই সেনাসদস্য ব্যাংককের উত্তর-পূর্ব শহরটির বৌদ্ধ মন্দির ও বিপণীবিতানে গুলি করেন। সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজ মেলেনি এখনও।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে একটি গাড়ি থেকে নেমে বিপণীবিতানে একজনকে গুলি ছুড়তে দেখা গেছে। এসময় লোকজন হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা করছিলেন। আরেক ফুটেজে ভবনের বাইরে গুলি ছুড়তে দেখা গেছে।

কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি পোস্ট করেন সন্দেহভাজন থম্মা। একটিতে তিনি ‘তার আত্মসমর্পন করা উচিত’ কিনা জানতে চেয়েছেন, আরেকটিতে ‘এখন উত্তেজিত হওয়ার সময়’ লিখে একটি পিস্তল ও তিনটি বুলেটের ছবি পোস্ট করেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু