,

বাবর আজমের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করেছেন বাবর আজম। ক্যারিয়ারের ২৬তম টেস্টের ৪৮তম ইনিংসের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকার পর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন বাবর। পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর। জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন তিনি।

শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করেছেন ওপেনার শান মাসুদ। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দিনের শেষ বিকালে সেঞ্চুরি পূর্ণ করেছেন বাবর আজম। শান মাসুদ ও বাবর আজমের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে পাকিস্তান।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানে অলআউট হয় সফরকারী বাংলাদেশ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানে ওপেনার আবিদ আলীর উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া পাকিস্তানকে খেলায় ফেরান শান মাসুদ।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজহার আলীকে সঙ্গে নিয়ে ৯১ রানের জুটি গড়েন শান মাসুদ। দলীয় ৯৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন আজহার আলী। তার আগে ৩৪ রান করেন তিনি।

এরপর বাবর আজমের সঙ্গে তৃতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়েন শান মাসুদ। কাটায় কাটায় সেঞ্চুরি পূর্ণ করার পর তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন পাকিস্তানের তরুণ ওপেনার শান মাসুদ। সাজঘরে ফেরার আগে ১৬০ বলে ১১টি চারের সাহায্যে ১০০ রান করেন তিনি।

দলীয় ২০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শান মাসুদের বিদায়ের পর আসাদ শকিফকে নিয়ে জুটি গড়েন বাবর আজম। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ জুটি ইতিমধ্যে ৫৩ রান সংগ্রহ করেছে। পাকিস্তানের দলীয় সংগ্রহ ৩ উইকেটে ২৫৮ রান। স্বাগতিকদের লিড ২৫ রান। ১০২ ও ১৯ রানে ব্যাট করছেন বাবর আজম ও আসাদ শফিক।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর