,

করোনাভাইরাস : রেড অ্যালার্ট বেনাপোল চেকপোস্টে

news-image

শার্শা (যশোর) প্রতিনিধি : চীনে নভেল করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারত হয়ে যে সকল দেশি-বিদেশি পর্যটক বাংলাদেশ প্রবেশ করছে তাদের সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর অনুমতি দেয়া হচ্ছে। শুক্রবার বিকেল থেকে বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

কয়েক সপ্তাহ ধরে শুধু মাত্র দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও বৃহস্পতিবার বিকেলে থেকে শুরু হয়েছে ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাক ড্রাইভার ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা।

যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে ৪ টি মেডিকেল টিম কাজ করছেন। তবে বেনাপোল চেকপোস্টে থার্মার স্ক্যানার মেশিনটি সচল থাকলেও তার মনিটরটি অচল থাকায় থার্মো ডিটেক্টর দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

কোনো যাত্রীর ঠান্ডা কাশি বা গায়ে তাপমাত্রা বেশি আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো যাত্রীর শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি।

বেনাপোল একটি আন্তর্জাতিক চেকপোস্ট। এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি যাত্রী আসা-যাওয়া করেন। করোনাভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্র মল্লিক।

তিনি জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা মোট ৩০ হাজার ১৯৬ জন যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভারতীয় রয়েছে ৬ হাজার ৪৮ জন এবং অন্যান্য দেশের রয়েছে ২০৬ জন ও বাকিরা বাংলাদেশি যাত্রী। কোন যাত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলে তিনি জানান।

বিচিত্র মল্লিক বলেন, চীনে করোনাভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে চিঠি দিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বেনাপোল চেকপোস্টের সেই সতর্কতা পালন করা হচ্ছে। পাসপোর্টধারী যাত্রীদের পাশাপাশি ভারত থেকে আসা সকল ব্যক্তি, ট্রাক ড্রাইভার ও হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু