,

অস্ট্রেলিয়ার শহর বাদুড়ের দখলে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। কোনো অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির কর্তৃপক্ষ। এরইমধ্যে এবার বাদুড়ের হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইংহাম শহর। ছোট্ট এই শহরের বাসিন্দারা বাদুড়ের দাপটে রীতিমতো গৃহবন্দী হয়ে পড়েছেন। নগরবাসী এই পরিস্থিতির নাম দিয়েছেন বাদুড়ের টর্নেডো!

জানা গেছে, ইংহাম শহরের আকাশ ছেয়ে গেছে বাদুড়ে। এক একটি দলে লক্ষ লক্ষ বাদুড়। বাদুড়ের আতঙ্কে নগরের বাসিন্দারা ভয়ে খুলছেন না বাড়ির জানালা। জরুরি কাজে যাদের বাড়ির বাইরে বের হতে হয় সবচেয়ে বেশি ভয়ে আছেন তারা। এমনকি, বাদুড় আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেক বাবা-মা।

ভুক্তভোগীরা বলেন, এমন ঘটনা খুবই দুঃখের। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না। এভাবে জীবনযাপন সত্যিই মুশকিল।

তবে শুধু বাদুড়ের হামলারই ভয় নয়, বরং নগরবাসীর বড় আতঙ্ক ভাইরাসের। লাইসা নামের এক ধরণের ভাইরাস বহন করে অস্ট্রেলিয়ার বাদুড়।

এদিকে, অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী বাদুড় বিপন্ন প্রাণী। কুইন্সল্যান্ডের স্থানীয় আইনেও বাদুড়কে সংরক্ষণের কথা বলা হয়েছে। তাই বাদুড় মেরে ফেলার মতো কঠোর অবস্থানে যেতে পারছে না দেশটির প্রশাসন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু