সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই রাহীই ভাঙলেন লম্বা জুটি

news-image

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে এখন পর্যন্ত চার বোলার ব্যবহার করেছেন মুমিনুল হক। তবে প্রভাব বিস্তার করতে পেরেছেন শুধুমাত্র আবু জায়েদ রাহি। পাকিস্তানের প্রথম দুই উইকেটই তার দখলে। পাকিস্তানের দলীয় ২ রানেই প্রথম সাফল্য এনে দেন তিনি। রাহির বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দি হন আবিদ আলী (০)। এরপর ৯১ রানের জুটি গড়েন শান মাসুদ আর আজহার আলী। ৫৯ বলে ৩৪ রান করা পাকিস্তান অধিনায়ক আজহারকে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি করে জুটি ভাঙেন আবু জায়েদ। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান।

এর আগে টেস্টের নিজেদের প্রথম বাংলাদেশ অল-আউট হয় মাত্র ২৩৩ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল আর অভিষিক্ত সাইফ হাসান। তামিম মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেন মাত্র ৩ রানে। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির বলে ‘ডাক’ মেরে বিবর্ণ হয় সাঈফের অভিষেক। অথৈ সমুদ্রে পড়া দলকে নতুন আশা দেখান অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে আসে ৫৯ রান। শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৩০ রান করা মুমিনুল।

১১০ বলে ৪৪ রান করা শান্ত মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফিরে যান। শাহিন আফ্রিদির তৃতীয় শিকার হওয়ার আগে মাহমুদউল্লাহর সংগ্রহ ২৫ রান। বিপিএলে দুর্দান্ত খেলা লিটন দাস ৭ চারে ৩৩ রানে হারিস সোহেলের বলে এলবিডাব্লিউ হয়ে যান। হারিস সোহেলের দ্বিতীয় শিকার ৭২ বলে ২৪ রান করা তাইজুল ইসলাম। নবম ব্যাটসম্যান হিসেবে নাসিম শাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ১৪০ বলে ৬৩ রান করা মিঠুন। বাংলাদেশের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান তিনি। ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে নিয়েছেন মোহাম্মদ আব্বাস আর হারিস সোহেল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী