,

করোনা ভাইরাস : আলামত মেলেনি আশুগঞ্জে কর্মরত চীনা নাগরিকদের

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা একজন চীনা নাগরিককে আইসোলেশনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও সতর্কতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র ও সারকারখানায় কর্মরত প্রায় ২৬১ জন চীনা নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে মেডিক্যাল ডেস্কের কার্যক্রম চলছে।

গত দুই সপ্তাহ ধরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে থাকা মেডিক্যাল ডেস্কের স্বাস্থ্যকর্মীরা ভারত এবং বাংলাদেশে যাতায়াতকারী বিপুল সংখ্যক যাত্রীদের মৌখিক পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে এবং তাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করছে। তবে থার্মাল স্ক্যানার পেলে যাতায়াতকারীদের সংস্পর্শে না এসেই দুই মিটার দূর থেকে নিরাপদভাবে জ্বর মাপা সম্ভব হবে।

জেলা সিভিল সার্জন ডাক্তার শাহআলম  জানান, আখাউড়া বন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নতমানের একটি থার্মোমিটার আনা হয়েছে। এতে স্বাস্থ্যকর্মীরা প্রায় এক মিটার দূর থেকে জ্বর মাপতে পারবে। এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কেউ সনাক্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা