,

বনানীর টিএনটি বস্তিতে আগুন : পুড়ল ২০০ ঘর

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর টিএনটি বস্তিতে শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ২ শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর ইউএনবির

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর রাত ৩টা ২৮ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে এসে সকাল ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বনানী থানার এসআই শাহীন আলম বলেন, অগ্নিকাণ্ডে ২ শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু