,

আজ সমাবেশ : বড় বার্তা দিতে চায় বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এজন্য ঢাকা মহানগর পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে দলটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ ও বিএনপি উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপি বলছে, এ সমাবেশের মাধ্যমে বড় বার্তা দিতে চায় তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ আমাদের শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে মৌখিকভাবে অনুমতি দিয়েছে। সমাবেশ সফল করতে গত কয়েকদিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বলে জানান তিনি।

রিজভী বলেন, সমাবেশ সফল করতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আগ্রহের কমতি নেই। সবার প্রস্তুতি সন্তোষজনক।

সাবেক এ প্রধানমন্ত্রীর কারাবাসের দুই বছরপূর্তিতে এই সমাবেশে ব্যাপক জনসমাগম করে দেশ-বিদেশে বিশেষ বার্তা দিতে চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা ঢাকা সিটি নির্বাচন শেষ করেছি, এখন আন্দোলন একটা নতুন রূপ নেবে। সেখানে আমাদের সাহসী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করব, শনিবারের সমাবেশে সবাই শক্তিশালীভাবে উপস্থিত হবেন। যেন সহসাই দেশনেত্রীর মুক্তি হয়- এই সমাবেশ থেকে দেশ-বিদেশে এমন একটি বড় ধরনের বার্তা আমরা দিতে চাই।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল হয়েছে। শাহবাগ, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টও আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভা করবে।

কারাবন্দিত্বের বর্ষপূর্তি উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী গতকাল শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। আজ নয়াপল্টনের পাশাপাশি সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা