সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারও সঙ্গে রাত কাটিয়েছ, কারিনার প্রশ্ন সারাকে (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে নতুনদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছেন সারা আলি খান। পিতা সাইফ আলি খানের পরিচয় ছাপিয়ে তিনি নিজের পরিচয় বেশ ভালোভাবেই মেলে ধরতে পেরেছেন। এবার সৎ মা কারিনা কাপুর খান সারাকে জিজ্ঞাসা করে বসলেন, কারও সঙ্গে রাত কাটিয়েছে কিনা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, আগামী ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল টু’ ছবিটি। আর এ ছবিটির প্রচারণা চালাতে কারিনা কাপুর সঞ্চালিত ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শোতে হাজির হয়েছিলেন সারা আলি খান।

সারাকে স্বাগতম জানিয়ে কারিনা জানালেন, এই শো’তে শুধু তার পরিবারের একজন সদস্যরই আসা বাকি ছিল, এবার সেটাও পূরণ হয়ে গেল। এরপর আড্ডা শুরু করেন পতৌদি বাড়ির বধূ ও কন্যা।

কেমন ছেলে পছন্দ, সারাকে এমন প্রশ্ন করেন কারিনা। জবাবে সারা জানান, যার রসবোধ আছে, যে মানুষ হিসেবে বেশ মজার এমন কাউকেই তার পছন্দ। এমনকি সেই ব্যক্তি খুব সুন্দর দেখতে না হলেও চলবে।

তিনি জানান, তার এমন ব্যক্তিই পছন্দ যাকে দেখিয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন এই ব্যক্তিটি শুধুই তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-মেয়ের এমন ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই মনে করছেন সারা আলি খান হয়তো কার্তিক আরিয়ানের কথাই ইঙ্গিত করছেন।

কারিনার শোতে হাজির হয়ে মুক্তি প্রতীক্ষিত ‘লাভ আজকাল টু’ ছবি নিয়েও কথা বলেন সারা। এরপরই শুরু হয় চটজলদি প্রশ্নোত্তর পর্ব। আর এখানেই সৎ মায়ের প্রশ্নে বিব্রত হন সারা।

এ পর্বে কারিনা তার সৎ মেয়েকে জিজ্ঞাসা করেন কারও সঙ্গে এক রাত কাটিয়েছ কিনা, জবাবে সারা বলেন, কখনোই না। কারিনা ফের প্রশ্ন করেন, কখনোই না? তখন সারা একই উত্তর দেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘লাভ আজকাল টু’। সারার বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। ‘লাভ আজকাল’ প্রথম পর্বে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলি খান। ছবিটিতে সাইফের বিপরীতে ছিলেন দীপিকা পাডুকোন।

https://youtu.be/DeG8IPqmxBs

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী