,

শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন : আইনমন্ত্রী

news-image

শিবচর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।’

গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘যেহেতু পদ্মা সেতুর পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এ কারণে এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে।
আজ সেই জমি পরিদর্শন করলাম।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘এই শিবচরকে দেখে আমার কাছে অনুকরনীয় মনে হয়। আমি চিফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনা মাফিক শিবচরকে সাজানোর জন্য। আমরা যদি দেশের সকল উপজেলায় এভাবে উন্নয়ন করি তাহলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাজাতে চান সেভাবে সাজানো সম্ভব হবে।’

এ সময় চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী তার সঙ্গে ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু