সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নার্গিস আক্তারের সিনেমায় ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : আবারো ঢাকাই ছবিতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আলোচিত নার্গিস আক্তারের নির্মাণে নাম ঠিক না হওয়া একটি ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।

এ ব্যাপারে নার্গিস আক্তার গণমাধ্যমকে বলেন, ঋতুপর্ণা সম্প্রতি দু’দিনের জন্য ঢাকায় এসেছিলেন ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে। আমি তার সাথে দেখা করে গল্পটি শোনাই। তার দারুণ পছন্দ হয়েছে। আমাদের ছবিটি করতে সে রাজি হয়েছে।

জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া প্রোডাকশন থেকে এটি নির্মিত হবে। ছবিটি নির্মিত হবে বাংলা ও ইংরেজি দুই ভার্সনে। ছবির গল্প লিখেছেন নার্গিস আক্তার নিজেই। মার্চের শেষের দিকে শুটিং শুরু করার কথা রয়েছে।

ঋতুপর্ণার নায়ক হিসেবে তার সাথে পূর্বে কাজ করেছেন এমন বাংলাদেশি কাউকে ভাবছেন বলে জানালেন নার্গিস আক্তার। তিনি বলেন, ‘এমনও হতে বাংলাদেশি কাউকে না ফেলে আমরা ভারতীয় কাউকে নিবো।’

উল্লেখ্য, নার্গিস আক্তার নারী অধিকার ও সামাজিক নানা ট্যাবু নিয়ে ছবি বানান। এর জন্য জিতে নিয়েছেন দুইবার ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানান আন্তর্জাতিক পুরস্কার। তার এবারের ছবিটি নারীদের অধিকার নিয়ে নির্মাণ করা হবে।

এদিকে, আগামী এপ্রিলে মুক্তি পাবে নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’। নাট্যাচার্য সেলিম আল দীনের বিখ্যাত মঞ্চ নাটক ‘যৈবতী কন্যার অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী