,

আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারে আগুন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারের সাইলোর বিনডেক প্ল্যান্টের ডাস্টের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় সাইলোর শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা গেছে, আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারের সাইলোর বিনডেক প্ল্যান্টের ডাস্টের পাইপে হঠাৎ আগুন লাগে।

এ সময় আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাইলোর বিনডেক প্ল্যান্টের ডাস্টের পাইপটি পুড়ে ছাই হয়ে গেছে।

আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারের সাইলোর বিনডেক প্ল্যান্টের অপারেটর নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু