,

লেগানেসকে হারিয়ে শেষ আটে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে লেগানেসকে উড়িয়ে শেষ আটে পা রেখেছে বার্সেলোনা। যেখানে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। আর একটি করে গোল করেছেন গ্রিজমান, ল্যাংলেট ও আর্থুর।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যুয়ের এই ম্যাচে ৫০০তম জয়ের রেকর্ড করেছেন মেসি। বার্সার হয়ে ৭১০ ম্যাচ খেলা মেসির ৫০০টি জয় এসেছে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে সর্বোচ্চ (২৯) জয় এসেছে সেভিয়ার বিপক্ষে।

ম্যাচের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেন গ্রিজমান। ডান দিক থেকে নেলসেন সেমেদোর পাস পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের দুপায়ের ফাঁক দিয়ে নিচু শটে গোল করেন তিনি। তারপর ২৭তম মিনিটে মেসির কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে জড়ান ল্যাংলেট। তার গোলে লেগানেসের বিপক্ষে ব্যবধান হয় দ্বিগুণ।

পরে ৫৯তম মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শট নেন মেসি। আরেক জনের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। আর তখনই জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বার্সার প্রাণভোমরা।

৭২তম মিনিটে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থুর। আর ৮৯তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বড় জয় নিশ্চিত করেন ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জয়ী তারকা মেসি।

ম্যাচের শুরু থেকে শেষ অবধি আধিপত্য ধরে রেখেই খেলেছে সদ্য সেতিয়েন যুগে প্রবেশ করা বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর