,

প্রথম দিনে ফজলে মাহমুদের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ারে নানান উত্থান-পতন দেখেছেন ফজলে মাহমুদ রাব্বি। ক্রিকেট ছেড়ে চাকরি করেছেন। আবার ক্রিকেটে ফিরেছেন। ঘরোয়া লিগে পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন। দু্ই ম্যাচ খেলেই শূন্য করে আউট হয়ে আবার ছিটকে গেছেন।

ফজলে রাব্বির সর্বশেষ দুটি বিপিএলও ভালো গেছে বলা যাবে না। দলে নিয়মিত হতে পারেননি তিনি। তবে ঘরোয়া লিগে ফিরে আবার দেখালেন নিজের ফর্ম। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম পর্বের প্রথম দিন দারুণ এক সেঞ্চুরি করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে সাউথ জোন প্রথমে ব্যাট করে ২৬২ রানে অলআউট হয়ে গেছে। আব্দুর রাজ্জাকরা টস হেরে ব্যাট করতে নেমে তাসকিন-ইবাদত ও সুমন খানের পেস তোপে পড়ে দ্রুতই থামে। তবে দলের হয়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সেঞ্চুরি করেন সাউথ জোনের ফজলে রাব্বি।

তিনি একে প্রান্তে দাঁড়িয়ে থেকে ১২৫ রানের ইনিংস খেলে ফেরেন। তার ১৬৪ বলের ওই ইনিংসে ১৭টি চার ও তিনটি ছক্কার মার ছিল। এছাড়া সাউথ জোনের শাহরিয়ার নাফিজ, আনামুল হক কিংবা মাহমুদুল্লাহরা রান করতে পারেননি। নাফিজ শূন্য করেই ফিরে যান। আনামুল করেন ১০ রান। আর মাহমুদুল্লাহর ব্যাট থেকে বেরোয় ৩১ রানের ইনিংস।

বাংলাদেশ জাতীয় দল কিংবা এর আশপাশে থাকা ক্রিকেটারদের জন্য এবারের বিসিএলের প্রথম পর্ব গুরুত্বপূর্ণ। কারণ এটি পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া দলের কিছু ক্রিকেটার ইনজুরিতে আছেন। তাদের জায়গা নিতে দলের আশপাশে থাকাদের পারফরম্যান্সে চোখ রাখা হবে।

যেমন মুশফিক ইনজুরিতে আছেন। আবার পাকিস্তানে যাবেন না তিনি। মেহেদি মিরাজ আছেন ইনজুরিতে। ওদিকে ওপেনার সাদমান খেলতে পারছেন না বিসিএলের ম্যাচ। প্রথম ইনিংসে নর্থ জোনের হয়ে তাসকিন ও ইবাদত দুটি করে উইকেট নিয়েছেন। আরেক মিডিয়াম পেসার সুমন খান নিয়েছেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা