,

আজ রাত থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টার জন্য ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ ছাড়া নির্বাচন উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গত মঙ্গলবার মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, ‘ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনের কারণে বিআইডব্লিউটিএর সিদ্ধান্ত অনুসারে, আজ রাত ১২টা থেকে কাল রাত ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।’

নৌযান মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ঢাকা নদীবন্দরের কার্য নির্বাহী কমিটির সদস্য ও গাজী লঞ্চের মালিক বাবু গাজী বলেন, ‘নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের নির্দেশে আমাদের সমিতির পক্ষ থেকে নৌযান চলাচল বন্ধ রাখছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের কারণে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে গতকাল বৃহস্পতিবার সদরঘাট টার্মিনালে যাত্রীদের চাপ ছিল বেশি। এ টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটে ৬৫-৭০টি নৌযান চলাচল করে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু