সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় পড়ে আছে মরদেহ, কাছে গেল না কেউ!

news-image

অনলাইন ডেস্ক : চীনের উহান শহরের গ্রাউন্ড জিরোতে মুখে মাস্ক ও হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ফুটপাতে এক বৃদ্ধের নিথর দেহ পড়ে আছে। এক কোটি ১০ লাখ মানুষের শহর উহানে অন্য সময় হলে হয়তো এমন দৃশ্য দেখে মুহূর্তেই অনেক মানুষ তাকে উদ্ধার করতে আসতো। কিন্তু এখন ভয়ে কেউই তার কাছে যাচ্ছে না।

এই বিষয়ে আজ শুক্রবার ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের বাসিন্দাদের এমন নিষ্ঠুর আচরণের কারণ এই শহরেই ভাইরাসটির প্রাদুর্ভাব সবথেকে বেশি।

এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শহরটি অবরুদ্ধ হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। ফলে ফুটপাতে পথচারীর সংখ্যা হাতেগোনা। আবার যারা পাশ দিয়ে যাচ্ছেন কেউ ভয়েও কাছে যাচ্ছেন না। উহান শহরের পরিস্থিতি যে কতটা ভয়াবহ এই ছবি তারই প্রমাণ।

প্রত্যক্ষদর্শী একজন এএফপি’র সাংবাদিককে জানান,একটি জরুরি পরিসেবার গাড়ি আসার আগ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মরদেহটি এভাবেই পড়েছিল। পরে সুরক্ষামূলক জামা পরিহিত চিকিৎসাকর্মীরা মরদেহটি গাড়িতে তুলে নেয়।

এএফপির ছবিতে দেখা যায়, একটি বন্ধ ফার্নিচার দোকানের সামনের ফুটপাতে চিৎ হয়ে পড়েছিল মরদেহটি। চিকিৎসাসেবার বিশেষ জামা পরিহিত হাসপাতালকর্মীরা একটি নীল কম্বল জড়িয়ে আলতো করে মরদেহটি গাড়িতে তুলে নেয়।

প্রসঙ্গত,গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তা চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়ে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভাইরাসে ২১৩ জন প্রাণ হারিয়েছেন ও এতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী