,

৫ ফেব্রুয়ারি চালু হচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় হাসপাতাল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে চেষ্টা অব্যাহত রেখেছে চীন। মাত্র ১০ দিনের মধ্যে ১ হাজার শয্যাবিশিষ্ট করোনাভাইরাসের হাসপাতালটি গত বুধবার থেকে চালু করে দেশটি। এরই মধ্যে করোনাভাইরাস আক্রান্তদের জন্য দ্বিতীয় হাসপাতাল তৈরির কাজ শুরু করেছে চীন।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এই হাসপাতালটি চালু হওয়ার কথা রয়েছে। চীনের হুবেই প্রদেশের লেশেনশান শহরে হাসপাতালটি তৈরি করা হচ্ছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, দ্বিতীয় হাসপাতালটি ইতিমধ্যে আকার নিতে শুরু করেছে এবং তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এই হাসপাতালটি চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাণঘাতী করোনাভাইরাস চীনের বিভিন্ন অঞ্চলে সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী চারটি চিকিৎসা সেবা প্রকল্পের কথা জানায় চীন সরকার। যার মধ্যে হুয়াংগ্যাংয়ে নির্মিত প্রথম হাসপাতালটিতে বুধবার থেকে রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস রাজধানী বেইজিং, সাংহাই, ম্যাকাও এবং হংকংয়ের বাইরে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে ৯১ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত চীনে ২১৩ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার জন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু