,

করোনোভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২১৩

news-image

অনলাইন ডেস্ক : চীনে করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভাইরাসে ২১৩ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৯২ জনে পৌঁছেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের মূল ভূখণ্ডের বাইরে থাইল্যান্ড, জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ কমপক্ষে ১৮টি দেশে ৯৮ জনের মধ্যে এই সংক্রমণের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। তবে চীনের বাইরে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

এরই মধ্যে প্রায় ২০০ যুক্তরাষ্ট্রের নাগরিককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটিতে আলাদা করে রাখা হয়েছে। যেখানে তারা অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তা চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু