,

সেমিফাইনালে উঠতে যুবাদের পুঁজি ২৬১

news-image

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস হেরে আগে ব্যাট করে স্বাগতিকদের ২৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হয় খেলা। ওপেনার তানজিদ হাসানের সর্বোচ্চ ৮০, শাহাদাত হোসেনের অপরাজিত ৭৪ ও তৌহিদ হৃদয়ের ৫১ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে বাংলাদেশ।

দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ মিলে উদ্বোধনী জুটিতেই যোগ করেন ৬০ রান। ইমন খেলেছেন ধীর গতিতে। ১৩তম ওভারে ৪০ বলে ১৭ রান করে ফেরেন তিনি।

এরপর দ্রুতই ফিরে যান তিনে নামা মাহমুদুল হাসান জয় (৩)। তবে তৌহিদ হৃদয় ও তানজিদ তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন। তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রোটিয়া বোলার তিয়ান ভান ভুরেন। ৮৪ বলে ১২ চারে ৮০ রানের ইনিংসটি সাজান তানজিদ।

এরপর তৌহিদ হৃদয়ের সঙ্গে শাহাদাত এগিয়ে নেন দলকে। দুজনেই ফিফটি তুলে নেন। তৌহিদ ৭৩ বলে ২ চারে ৫১ রান করে ফেরেন। তবে শাহাদাত ৭৪ রানে অপরাজিত থেকে যান। ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

অধিনায়ক আকবর আলী অপরাজিত ছিলেন ১১ বলে ১৬ রানে। প্রোটিয়া বোলারদের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন ফেকে মোলেতসেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর