,

ফাইনালে ম্যানচেস্টার

news-image

স্পোর্টস ডেস্ক : সেমি-ফাইনালের ফিরতি লেগে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ছিটকে দিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে বুধবার রাতে শেষ চারের ফিরতি লেগে ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারে সিটি। কিন্তু প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-১ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠল গেপ গার্দিওলার দল।

ম্যাচের প্রথম পনেরো মিনিটে খেলায় দাপট দেখায় সিটি। এই সময়ে সের্হিও আগুয়েরো ও রিয়াদ মাহরেজে তিনবার গোলের খুব কাছে চলে গিয়েছিল দলটি। তিনবারই তাদের ব্যর্থ করেন অতিথি ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড দে হেয়া।

ম্যাচের একমাত্র গোলটি হয় ৩৫তম মিনিটে। সেট পিস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ইউনাইটেডকে এগিয়ে নেন নামেজা মাতিচ। বিরতিতে যাওয়ার ঠিক আগে সমতা ফিরিয়েছিলেন সিটি’র রাহিম স্টার্লিং। কিন্তু অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি।

দ্বিতীয়ার্ধে গোলের আরও একটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন স্টার্লিং। গোলরক্ষকে ফাঁকি দিয়েছিলেন বটে। কিন্তু তার শট লাগে গোলবারে।

ম্যাচের ৭৬তম মিনিটে মাতিচ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। কিন্তু সুযোগটি কাজে লাগিয়ে হার এড়াতে পারেনি সিটি।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর