,

চীনে গুগলের সব কার্যালয় বন্ধ

news-image

নিউজ ডেস্ক : চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটিতে সাময়িক সময়ের জন্য সব কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল।

চীনের মূল ভূখণ্ড, হংকং এবং তাইওয়ানে অবস্থিত গুগলের সব কার্যালয় বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু গুগল নয় আরও অনেক প্রতিষ্ঠানই চীনে তাদের কার্যক্রম গুটিয়ে আনছে বা সাময়িক সময়ের জন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

এর আগে চীনে একটি স্টোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপল। একই সঙ্গে চীন ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, চীনে তাদের ভোক্তা সংখ্যা কমে গেছে। লোকজন এখন বাড়ির বাইরে বের হচ্ছে না। এছাড়া কর্মীদের এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকায় তারা স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। উহান এবং চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।

একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া কর্মীদের চীন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির কর্মীদের ভয়াবহ ওই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করতে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুক।

গত মাসের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। পরে গোটা চীনে তা ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত ১৭০ জন প্রাণ হারিয়েছে। চীনের বাইরে যুক্তরাষ্ট্র ও জাপানসহ অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে এই রোগ। এ অবস্থায় চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। চীনে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু